
অস্তিত্বের সংকট, হিংসা, বিদ্বেষ ও সামাজিক সংস্কারের বেড়াজালে আটকে পড়া মানুষের সংগ্রামের গল্প নিয়ে মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা ‘পুণ্যাহ’। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর এবং নির্দেশনায় রয়েছেন ইউসুফ হাসান অর্ক।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে।
‘পুণ্যাহ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে কাঁকুড়গাছি নামের একটি গ্রামকে ঘিরে। এক ভয়াবহ ঝড়ে পুরো জনপদ মৃত্যুপুরীতে পরিণত হওয়ার পর সেখানকার মানুষ আটকে পড়ে পাপ-পুণ্যের হিসাব-নিকাশের এক গোলকধাঁধায়। ধীরে ধীরে হিংস্রতা ও বিদ্বেষের থাবায় বিপর্যস্ত হয়ে পড়ে গোটা জনপদ।
সংস্কারের জালে আবদ্ধ সমাজ একপর্যায়ে ক্ষেপে ওঠে। বিদ্বেষ ছড়িয়ে পড়ে এক জনপদ থেকে আরেক জনপদে। আর কাঁকুড়গাছির বিধ্বস্ত মানুষের অস্তিত্বের সংকট ও সংগ্রাম হয়ে ওঠে বৃহত্তর বিশ্বের সংগ্রামের প্রতীক।
নাটকটির অন্যতম শক্তি দক্ষ অভিনয়শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা। ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ অন্য অভিনয়শিল্পীরা তাঁদের অভিনয়ের মাধ্যমে নাটকের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন। নবীন ও প্রবীণ শিল্পীদের সমন্বয়ে নির্দেশক ইউসুফ হাসান অর্ক নাটকটিকে মঞ্চে উপস্থাপন করেছেন।
আলো, মঞ্চসজ্জা, সংগীত ও অভিনয়ের সমন্বয়ে ‘পুণ্যাহ’ দর্শকদের জন্য তৈরি করবে এক নিবিড় ও নান্দনিক নাট্য-অভিজ্ঞতা। দুই ঘণ্টারও বেশি সময়ের এই প্রযোজনায় সমকালীন সমাজের নানা সংকট ও মানুষের অস্তিত্বের লড়াই উঠে আসবে।
নাট্যকেন্দ্র জানিয়েছে, ১৮ আগস্ট সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন। বিস্তারিত তথ্য ও অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১১-৫৪৮৬৫৯ নম্বরে।
বিএইচ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত