
করোনাভাইরাসের টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে সোমবার (১ মার্চ) সকালে টিকার প্রথম ডোজ নেন তিনি। টিকা নেয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। খবর- এনডিটিভি।
স্থানীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদিকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা।
টুইটারে মোদি লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এইমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড টিকা নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেয়ার আবেদন জানাচ্ছি আমি।’
তিনি আহ্বান জানান, ‘আসুন একসঙ্গে ভারতকে কোভিড-১৯ মুক্ত করি।’
চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেয়া হয়। সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে দ্বিতীয় দফা টিকাদান কর্মসূচি। এবার ৬০ বছর বয়সী প্রবীণ নাগরিকদের টিকা দেয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীরাও টিকা পাবেন।
এই টিকা নেয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশনের নির্দেশনা রোববার প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ রুপি খরচ হতে পারে। তবে সরকারি কেন্দ্রে টিকা পাওয়া যাবে বিনামূল্যেই।
এদিন টিকা নেয়ার সময় ভারতীয় প্রধানমন্ত্রীর গায়ে শোভা পাচ্ছিল আসামে উৎপাদিত বিশেষ গামছা। ধারণা করা হচ্ছে, আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিতব্য প্রাদেশিক নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই এটি পরেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন এই গামছাকে বলা হয়, ‘আসামের নারীদের আশীর্বাদের প্রতীক।’
ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বয়সসীমার ঘোষণা আসার পর দ্রুত সময়ের মধ্যেই টিকা গ্রহণের সিদ্ধান্ত নেন মোদি। আর জনভোগান্তি এড়াতে প্রধানমন্ত্রী টিকা নিতে যাওয়ার পথে রাস্তায় কোনো ধরনের বিশেষ কড়াকড়িও আরোপ করা হয়নি।
কোভ্যাক্সিন ছাড়াও ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড দিয়ে চলছে টিকাদান কর্মসূচি।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত