
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে শিগগিরই সপ্তাহে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান।
সোমবার (১৮ জানুয়ারি) এক ভার্চুয়াল সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা এ কথা বলেন। আনাদোলু এজেন্সির একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্বজুড়ে আবারো ভয়ঙ্কর হচ্ছে মহামারি করোনা ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরইমধ্যে আবারো ভয়াবহ এই দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের ১৪৮তম সভা। সেই ভার্চুয়াল সভায় সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান জানান, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে শিগগিরই সপ্তাহে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে।
তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।’
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ৬০ লাখ ৪ হাজার ১২১ জন এবং মৃত্যু হয়েছে ২০ লাখ ৪৯ হাজার ২৩২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৫০৬ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
- ১২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৪চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৫কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৬কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৮দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ১০দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার





পাঠকের মতামত