
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা শুরু হবে আগামী ৩০ জানুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আসন্ন বইমেলার ‘থিম কান্ট্রি’ হচ্ছে স্পেন। স্পেন এর আগে ২০০৬ সালের বইমেলার থিম কান্ট্রি ছিল। আর গত বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। কলকাতা বইমেলায় তিনবার থিম কান্ট্রি করা হয় বাংলাদেশকে।
বুধবার বিকেলে কলকাতার একটি ঐতিহ্যবাহী অভিজাত হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বইমেলার আয়োজক সংস্থা কলকাতার পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত কোসে মারিয়া বিদাও দোমিন গেজ। এ ছাড়া পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ আয়োজক সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৪৫ বছর ধরে কলকাতার এই ঐতিহ্যবাহী বইমেলা বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হলেও এবার এই প্রথম বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলার নিজস্ব প্রাঙ্গণে। বুধবার সংবাদ সম্মেলনে বইমেলার তারিখ ঘোষণার পর এবারের বইমেলার লোগো উদ্বোধন করা হয়।
গত বইমেলা উৎসর্গ করা হয়েছিল বাংলাদেশের স্থপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছর সামনে রেখে।
এই বইমেলায় এবারও যোগ দিচ্ছেন দেশ-বিদেশের প্রকাশকেরা। আসছে ২০টি দেশ। হচ্ছে বইয়ের স্টল ও লিটল ম্যাগাজিন স্টল। আয়োজকেরা জানিয়েছেন, এবারের মেলায় যোগ দেবে বাংলাদেশ।
- ১মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ২বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৩শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৪আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৫কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৬নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৭দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১০কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক





পাঠকের মতামত