
কালবৈশাখীর তাণ্ডবে ফেনী জেলার ৬টি উপজেলায় বিভিন্ন খাতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফেনী জেলা প্রশাসন সূত্রে জানায়, সোমবার দুপুর ১টার দিকে জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় বয়ে যায়।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনস্থ ফেনীর ছয়টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত তথ্যমতে এ ঝড়ে – প্রায় ১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
এছাড়া আনুমানিক ১৫শ হেক্টর জমি এবং ২৫ কিলোমিটার রাস্তার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে; যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা। জেলাজুড়ে আনুমানিক ৫৫৭টি ঘরবাড়ি কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২৮ লাখ ৪৫ হাজার টাকা।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে কোন নিহত বা উল্লেখযোগ্যভাবে আহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে চলতি বছরের মধ্যে এদিন সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।
এআরএস
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত