
দেশের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা টাঙ্গাইলের সন্তোষ জমিদার বাড়ি। এর সাথে জড়িয়ে আছে প্রতাপশালী ও শিক্ষানুরাগী তিন নারী জমিদারের স্মৃতি। কালের বিবর্তনে অযত্নে-অবহেলায় বাড়িটি এখন জীর্ণ অবস্থায়। ঐতিহাসিক বাড়িটি সংস্কার ও স্মৃতি সংরক্ষণের দাবী এলাকাবাসির।
টাঙ্গাইল শহরের মাত্র ৪ কিলোমিটার দূরে পৌর এলাকাতেই বাড়িটি। প্রায় দুশো বছর আগে মন্মথনাথ রায় চৌধুরী সন্তোষ জমিদার বাড়িটি তৈরি করেন। বহু জনহিতকর কাজ করে অমর হয়ে আছেন তিনি।
বাড়িটির সাথে জড়িয়ে আছে তিন প্রতাপশালী নারীর ইতিহাস। তারা হলেন, জাহ্নবী চৌধুরানী, দিনমনি চৌধুরানী এবং বিন্দুবাসিনী চৌধুরানী। দেশের শিক্ষা অঙ্গনে তাদের অবদান উজ্জল দৃষ্টান্ত হয়ে আছে।
তারা গড়ে তোলেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ আনন্দমোহন কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।
জমিদারী প্রথা বিলুপ্তির পর ১৯৫০ সালে এখানকার সর্বশেষ জমিদার গোলক নাথ চৌধুরী সপরিবারে ভারত চলে যান। এরপর থেকেই শুরু হয় বাড়িতে চুরি ও দখলের পালা। সোনার মূর্তি, কষ্টি পাথরের শিব মূর্তিসহ মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে। দখল হয়ে গেছে অনেক ভুমি।
সংরক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে সন্তোষের এই জমিদার বাড়ি। অবিলম্বে সংস্কারের দাবি এলাকাবাসীর।
তিন নারী জমিদারের নামে বিশ্ববিদ্যালয়ের হল নামকরণের দাবিও এলাকাবাসীর।
- ১পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ২লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ৩সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ৫পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ৬মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
- ৯এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ১০পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত