প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ ৫:৪৫ পিএম

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য বুধবার (১৩ অক্টোবর) দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১২ অ‌ক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে এ সিদ্ধান্ত অনুযায়ী অষ্টমী পূজার দিন জুয়েলারি দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার অনুরােধ জানি‌য়ে‌ছে বাজুস।

উল্লেখ্য, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ১৯১৩ সালের কোম্পানি আইনে নিবন্ধিত ও বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক বাণিজ্য সংগঠন। ১৯৮৪ সালের ২৮ জুলাই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। সংগঠনটি এফবিসিসিআইয়ের প্রথম শ্রেণির মর্যাদা সম্পন্ন সক্রিয় সদস্য। বায়তুল মোকাররম মার্কেটে এর প্রধান কার্যালয় অবস্থিত। বর্তমানে বাজুসের প্রায় ১৮ হাজার সদস্য রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...