
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার আসামি রবিউল ইসলাম রনি।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা ফিলিং স্টেশনে তেল নিতে আসলে তাকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশ।
রবিউল ইসলাম রনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে।
তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডলকে হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। নাগেশ্বরী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে চলতি বছরের ১৩ জানুয়ারি বিকেলে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনকে রবিউল ইসলাম রনিসহ ৪/৫জন মিলে পথরোধ করে হামলা করে এবং হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে।
পরে আমজাদকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আমজাদ হোসেনের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে রবিউল ইসলাম রনি, খাইরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে জানুয়ারি মাসে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন।
এছাড়াও গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম রনির বিরুদ্ধে একই থানায় সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ এবং রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে হত্যা চেষ্টা মামলা রয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান বলেন, বাদী মোক্তার হোসনের করা মামলায় রবিউল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে চেয়ারম্যানকে হত্যাচেষ্টাসহ আরও দুটি মামলা রয়েছে।
ইএটি
- ১শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত