প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩ ১:১৪ পিএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে বাবার বাড়ি থেকে সদ্য বিবাহিত এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রাতে ওই ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের বাবার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত তরুণী রিংকি বেগম(২০) টেলিপাড়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। তার বাবা একজন এনজিও কর্মী।

পান্ডুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেশীরা জানায়, ৫ মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুরের মাঝবিল এলাকায়। স্বামী চট্রগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। রিংকি ৪ দিন আগে বাবার বাড়িতে আসে। গতকাল রাতে বাড়িতে তার দাদি, দাদা, ভাই ও সে ছিলো। অন্যান্য দিন মেয়েটার সাথে তার মা একই ঘরে ঘুমালেও গত রাতে তার মা বাবার বাড়িতে থাকায় রিংকি একাই একটি ঘরে ছিলো। সকালে ডাকাডাকি করে তার সাড়া না পাওয়া গেলে অন্য একটি দরজা দিয়ে ঢুকে মেয়েটির গলাকাটা লাশ দেখেতে পায় তার ছোট ভাই। এরপর চিৎকার করলে আশেপাশের লোকজন আসতে থাকে। মধ্যরাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে। গলায় একাধিক ছুরির আঘাত রয়েছে।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার

পাঠকের মতামত

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...