বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫ ১১:০৪ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড ও বৃত্তি-২০২৫ প্রদান করা হয়েছে। এতে ৩১ জন ডিন’স অ্যাওয়ার্ডের মধ্যে স্নাতকে ১৭ ও স্নাতকোত্তরে ১৪ জন এবং মেধাবী ও অসচ্ছল ক্যাটাগরিতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় প্রকৌশল অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, সিএসসি বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাছান। এছাড়াও প্রকৌশল অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের জীবনের একটা স্বপ্ন থাকে। এটাকে বাস্তবায়ন করার জন্য শিক্ষকদেরকে অনেক কাজ করতে হয়েছে। বর্তমান প্রশাসনকে অনেক ধন্যবাদ, এমন একটা আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য। এটা শিক্ষার্থীর সেরা একটি অর্জন। অনার্স শেষ করার পর বোঝা যাবে এটা কতটা গুরুত্বপূর্ণ। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে পারবে। সকল শিক্ষকদের সহযোগিতায় এমন আয়োজন করা সম্ভব হয়েছে। বৃত্তি প্রদান করা হয়েছে মেরিট অনুযায়ী। যারা পেয়েছে আশা করি ধারাবাহিকতা বজায় রাখবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, আজকের অনুষ্ঠান হলো অর্জনের স্বীকৃতি। অর্জনের স্বীকৃতি পাওয়ার পর কমিটমেন্টের জায়গাটা অনেক উপরে উঠে যায়। যারা এটা পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। মহৎ অর্জনের পেছনে শুধু মেধা নয়, লাগবে মন, মেধা, মেহনত, পরিশ্রম। এই চারটি বিষয় ধরে রাখতে পারলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো।

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আজকের তোমরা যারা মেধাবৃত্তি পেয়েছ, তোমাদের চ্যালেঞ্জ আরও বেড়ে গেল—ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ব্র্যাক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় তোমাদের জ্ঞানের পরিধি বেশি, কিন্তু এক্সপ্রেশন অনেক কম। আমি শিক্ষকদের বলতে চাচ্ছি, এগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে। ক্লাসে এবং ল্যাবে থিওরেটিক্যালি প্রেজেন্টেশনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভাইভা, প্রেজেন্টেশনের মাধ্যমে কথা বলার জড়তা কাটাতে হবে। প্রেজেন্ট করা অত্যন্ত দরকার। আমি যেটা জানি, সেটা লুকিয়ে রেখে প্রমাণ করতে পারবো না যে আমি এটা জানি। আমাকে স্মার্ট ওয়েতে এক্সপ্রেস করতে শিখতে হবে।

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...