
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে ‘এ’ ও ‘সি’ ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ‘বি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ ও ‘সি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে।
অন্যদিকে B ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এতে বাণিজ্য বিভাগ থেকে মেধাক্রম ১৪৮ থেকে ২৫০, বিজ্ঞান বিভাগ থেকে ১৬৯ থেকে ২৫০ এবং মানবিক বিভাগ থেকে ৫০৯ থেকে ১৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিন বিকেলে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।
এদিকে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ৭ম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২২ ও ২৩ জুন সংশ্লিষ্ট অনুষদ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অফিস চলাকালীন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২৪ জুন ‘এ’ ইউনিটের মাইগ্রেশন ও পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। পরদিন ২৫ জুন ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এর একটি ফটোকপি, এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
উল্লেখ্য, ভর্তি ফি হিসেবে শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ডিন অফিস ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।
বিএইচ
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৩সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৪রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৫‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৮দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ৯কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ১০লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৯ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান





পাঠকের মতামত