প্রকাশিত: জুন ১২, ২০২৪ ২:৫১ পিএম

কুয়েতের দক্ষিণাঞ্চলে আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

বুধবার (১২ জুন) দেশটির মানগাফ এলাকায় এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনাটি ঘটে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটিতে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন। সংবাদমাধ্যমটির দাবি, মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার ভারতীয়ও নিহত হয়েছেন বলে কুয়েতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সূত্র: রয়টার্স

এএন

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...