
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ক্লাবের সদস্যরা শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআনের অনুবাদসহ ৩০০টি কপি বিতরণ করেন।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইবরাহীম ভুঁইয়া বলেন, “আজ কোরআন শরীফ পেয়ে সত্যিই আনন্দিত। আমরা যারা সাধারণ বিষয়ে পড়ি, দৈনন্দিন ব্যস্ততায় কোরআন পড়া হয়ে ওঠে না। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের পথপ্রদর্শক, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বও তিনিই নিয়েছেন। এই মহিমান্বিত গ্রন্থ অবমাননা হলে মুসলমান হিসেবে গভীর কষ্ট পাই। ইসলামকে হৃদয়ে ধারণের প্রতীক হিসেবেই আজ কোরআন শরীফ নিতে এসেছি। আশা করি, এমন উদ্যোগ সব ক্যাম্পাসেই ছড়িয়ে পড়বে।”
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা আক্তার জেনি বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে আজকের এই উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি একটি চমৎকার উদ্যোগ। ফ্রিতে বাংলা অনুবাদসহ কুরআন বিতরণ করা হচ্ছে। এটি আমাদের জন্য খুবই উপকারী। আমি অনেকদিন ধরে একটি বাংলা অনুবাদ কোরআন সংগ্রহ করতে চাচ্ছিলাম, আজকে সেটি পেয়েছি। আমার বান্ধবীসহ আমরা খুব আনন্দিত।”
এ বিষয়ে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পালের যে ভিডিওটি প্রকাশ পেয়েছে, তা দেখলে যে ব্যক্তি কখনও কোরআন পড়েননি, তারও হৃদয়ে নাড়া দেয়। সেই অনুভূতি থেকেই আমরা অর্থসহ কুরআন বিতরণ করছি। যেন প্রত্যেকের অন্তরে কুরআন পৌঁছে যায়। আমরা শুধু কুরআন বিতরণই করিনি, বরং এক মিনিটের বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছি, যেখানে পুরস্কারও রয়েছে। পরবর্তীতে আমরা কুরআন তিলাওয়াতের আয়োজন করার পরিকল্পনাও নিয়েছি।”
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত