ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২৬, ২০২৬ ১২:১০ পিএম , আপডেট: জানুয়ারী ২৬, ২০২৬ ১২:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলের প্রচারণা শেষ করে দক্ষিণে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

জেলা জামায়াত আয়োজিত এ জনসভা আজ সোমবার সকাল ৯ টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দরা।

সকাল থেকেই জেলার চারটি সংসদীয় আসন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে জনসভাস্থলে।

নির্ধারিত সূচি অনুযায়ী ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পুলিশ লাইনে অবতরণ করে দুপুরের দিকে জনসভায় বক্তব্য দেবেন।

জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কুষ্টিয়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

ভোট চাইবেন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে। জনসভা শেষে তিনি হেলিকপ্টারযোগে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নির্বাচনী জনসভায় অংশ নিতে রওনা দেওয়ার কথা রয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...