জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৬ ৭:১৯ পিএম

কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের পাশে সরকার সবসময় রয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আইনি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিতে বিআরটিএ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর যেন ভুক্তভোগী পরিবারগুলো একা না পড়ে, সে লক্ষ্যেই সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।

অনষ্ঠানে দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে মোট ৭০টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়।

এতে আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, মেহেরপুর জেলায় মোট ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আহতদের জন্য ৮টি চেকে ১২ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

সব মিলিয়ে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার দুর্ঘটনাকবলিতদের মধ্যে মোট ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...