প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:৪৪ এএম , আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:০৬ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে ছয় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে পোড়াদহ স্টেশনে এই মালিকবিহিন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২ বোতল এলএসডি ও ০.৫৩০ কেজি হিরোইন, যার বাজার মূল্য ছয় কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহাবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টায় পোড়াদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা করা হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...