জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৩০ পিএম

কুষ্টিয়ার খোকসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সার মজুদদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ১৩৫০ বস্তা ডিএপি ও এমওপি সার জব্দ করেছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার কমলাপুরে অবৈধ সার মজুদদার সামিম হোসেনের গোড়াউনে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টট তাসমিম জাহান।

এসময় ব্যবসায়ীর গুদামজাত করা ডিএপি ও এমওপি সারের খাতাপত্র অনুযায়ী ১৩৫০ বস্তা সার মজুদ পায়।

ওই অবৈধ সারের মজুদদারকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দের পর বাজেয়াপ্ত করা সব সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, অবৈধ মজুদ সারের দাম প্রায় ১৩ লাখ টাকা। মজুদদার সামিম হোসেন বিএডিসি বা বিসিআইসির তালিকা ভুক্ত ডিলার নন।
তিনি সব সার অবৈধ ভাবে মজুদ রেখেছিলেন। সমস্ত সার কৃষকদের কাছে ন্যার্যমূল্যে বিক্রি করা হবে। একই সাথে সমুদয় টাকা সরকারী কোষাগারে জমা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিম জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করে সমুদয় সার জব্দ করেন।

এ ঘটনায় অবৈধ মজুদদারকে জরিমানা করা হয়। এছাড়াও উপজেলা কৃষি অফিসারকে আহবায়ক করে আটক ও বাজেয়াপ্ত করা সার বিক্রির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সার বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা দেবেন।

এসময় কুষ্টিয়া জেলা সিনিয়র বাজার কর্মকর্তা আব্দুল মান্নান হাওলাদার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...