
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার কর্মকর্তারা।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কুমারখালী থানার চড়াইকোল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. মিলন আহমেদ দৌলতপুর উপজেলার পিয়ারপুর বেলতলা এলাকার মিরাজুল বিশ্বাসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন মিলন আহমেদকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক আসলাম হোসেন জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন তারা।
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আটক আসামিকে আদালতে সোপর্দের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এনজে
- ১ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
- ২টাঙ্গন নদীর ভাঙনে ঠাকুরগাঁওয়ে বিলীন ১৭টি ঘর
- ৩ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
- ৬মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান
- ১০চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু
- ১০ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে





পাঠকের মতামত