
চার বছর আখ মাড়াই কার্যক্রম বন্ধ থাকার পর কুষ্টিয়া সুগার মিলে পুনরায় আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।এ উপলক্ষ্যে কুষ্টিয়া চিনিকল প্রধান গেটে জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে আখমাড়াই কার্যক্রম চালুকরণ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এসময় জাকির হোসেন সরকার বলেন, আওয়ামী লীগ সরকার কলকারখানা বন্ধ করে দেশ ধ্বংস করে দিয়েছে। বিএনপি ওই সব ধ্বংস কলকারখানা চালুর উদ্যোগ গ্রহণ করার জন্য বর্তমান সরকারকে প্রস্তাব দেয়ায় সরকার জগতি চিনিকল চালুর পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, কৃষকরা যদি আখের আবাদ বৃদ্ধি করতে পারে এবং বেশি বেশি করে জমিতে আখমাড়াই করে তা হলে এই মিল চালু করে দেশে চিনির চাহিদা পূরণ করতে পারবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আলম হোসেন মালিথা, জাহিদুল ইসলাম বিপ্লব, আব্দুল মাজেদ, আব্দুল হাকিম মাসুদ, আবু তালেব, আসাদুজ্জামান শিপন, এমদাদুল হক ইমতিয়াজসহ কুষ্টিয়া ও মিরপুর উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।
এনজে
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৫কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১০চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত