
কুয়াকাটা সমুদ্রসৈকতে আগমন ঘটেছে রেকর্ড সংখ্যক পর্যটকের। যেন তিল ধারনের ঠাই নেই। আগত পর্যটকরা কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউ ঝাউবাগান, শুটকি পলী, লেম্বুর চর, বৌদ্ধ বিহার, রাখাইন পল্লী ও ইলিশ পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে অনেকেই প্রিয়জনদের সাথে সেল্ফি তুলেছে। পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত এখন মুখরিত। আগত এ সকল পর্যটকরা সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন।
পর্যটকের এমন ভীড়ে বুকিং রয়েছে হোটেল মোটেল। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। তবে আগত পর্যটকরা যেন স্বাস্থ্যবিধি মানতেই চাইছেন না। এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বার বার সতর্কতামূলক মাইকিং করতে দেখা গেছে।
পর্যাটক মুরাদ হাসান বলেন, পরিবারের সবাইকে নিয়ে বৃহস্পতিবার বিকালে কুয়াকাটায় এসেছি। সকালে সৈকত দাঁড়িয়ে সূর্য উদয়ের বিরল দৃশ্য দেখলাম। যা
আমাদের মুগ্ধ করেছে।তবে এতো মানুষ আমি একসঙ্গে কখনো দেখিনি। অপর পর্যটক ইমরান হাসান বলেন, এর আগেও কয়েবার কুয়াকাটায় এসেছি। তখন সৈকত অনেক বড় ছিলো। এখন পরিধি অনেকটা ছোট হয়ে গেছে। অনেক গাছ ভেঙে সৈকতে পরে আছে। এটা দেখতে তেমন ভালো লাগেনি। সৈকতের পরিবেশটা বেশ ভালো লেগেছে। অনেক পর্যটক এক সঙ্গে যে যার মতো আনন্দ করছে, এটাও বেশ ভালো লেগেছে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার টোয়াক্#৩৯;র সাধারণ সম্পাদক কেএম জহির বলেন, এভাবে পর্যটকের সংখ্যা বাড়তে থাকলে করোনাকালীন লোকসান পুষিয়ে নিতে পারবেন ব্যবসায়িরা। গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, প্রতিদিনই থানা পুলিশের একটি টিম পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের এএসপি আব্দুল খালেক বলেন, পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে বার বার সৈকত এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। আগতদের পর্যটকদের নিরাপত্তাসহ সকল দর্শনীয় স্পটে ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন রয়েছ বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত