
এসএমই প্ল্যাটফর্ম থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কৃষিবিদ সীডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে শেয়ার প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির কিউআইও শেয়ার রবিবার (১০ এপ্রিল) বরাদ্দ পাওয়াদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।
কৃষিবিদ সীড পুঁজিবাজারে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের জন্য ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কিউআইওতে আবেদন জমা নেয়। কোম্পানির চাহিদার বিপরীতে ২৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে ৭২ যোগ্য বিনিয়োগকারী। ফলে চাহিদার বিপরীতে কৃষিবিদ সিডে ২.৫৪ গুণ আবেদন জমা পড়েছে। প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।
উত্তোলিত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
গত ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় স্মলক্যাপ কোম্পানির শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর’২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬০ টাকায়।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ২প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৩বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৪ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৫সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৬রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৭দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৮যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৯ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৮নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৯চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত