
‘মাতো প্রাণ প্রাণে, বসন্ত বাতাসে’ শ্লোগানে শনিবার সন্ধ্যায় কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে বসন্তকালীন কবিতা সন্ধ্যা ও গুণিজন সম্মাননা। কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অর্ধ শতাধিক কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ ব্যক্তিকে বাসাসেস প্রবর্তিত জাতীয় কবি নজরুল পদক-২০২২ প্রদান করা হয়েছে।
পদক প্রাপ্তরা হলেন কথা সাহিত্যে হোসেন উদ্দীন হোসেন, জনপ্রতিনিধিত্বে মেয়র রফিকুল ইসলাম, কাব্য সাহিত্যে কবি খসরু পারভেজ, চিকিৎসা সেবায় গাজী মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিতে বেনজীন খান ও গোলাম মোস্তফা সিন্দাইনী এবং সাংবাদিকতায় সামসুজ্জামান, মোতাহার হোসাইন ও হাজী রুহুল কুদ্দুস। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি পদক প্রাপ্ত গুণিজনদের ফুল, পদক, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন।
বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকার মুহম্মদ শফির সভাপতিত্বে ও অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন একাডেমির পরিচালক গবেষক ও কবি খসরু পারভেজ, যশোর প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক বেনজীন খান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কবি খসরু পারভেজের লেখা কাব্যগ্রন্থ ‘সক্রেটিসের সাথে’ ও আবু হাদান সরদারের ভ্রমণকাহিনী ‘থাইল্যান্ড থেকে ফিরে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত