
ঈদের কদিন বেশ ধকল গেছে নিশ্চয়। একটানা বসে থেকে মাংস কাটাকুটি, রান্না করা, ঘরবাড়ি গোছানো—কাজের কি শেষ আছে! তাই হয়তো পিঠের ব্যথাটা বেড়েছে কারও কারও। কোমরে চাপ আর পিঠের ব্যথা কমানোর জন্য আছে কার্যকর যোগব্যায়াম। তেমন দুটি সহজ আসন দেখিয়েছেন যোগব্যায়াম প্রশিক্ষক বাপ্পা শান্তনু
উষ্ট্রাসন
যেভাবে করবেন: হাঁটু গেড়ে বসুন। পায়ের আঙুলগুলো ভেতরের দিকে থাকবে। এটাকে বীরাসন বলে। বীরাসনে বসার পর দুই পায়ের মধ্যে অল্প ফাঁকা করুন। দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালির ওপরের অংশ ধরুন (ছবির মতো)। এবার শ্বাস নিতে নিতে হাঁটুর ওপর দাঁড়িয়ে যান। হাঁটু থেকে কোমর পর্যন্ত লম্বভাবে থাকবে, মাথা পেছনের দিকে এমনভাবে হেলিয়ে দিন, যেন গলায় চাপ তৈরি হয়। শ্বাস–প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আসন থেকে নামার সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামুন।
কতক্ষণ ও কতবার: ১০ থেকে ৩০ সেকেন্ড থাকুন। মোট ৩ বার এই আসনটি করুন।
সতর্কতা : কোমরে খুব বেশি ব্যথা থাকলে হাত দিয়ে গোড়ালি না ধরে কোমরে হাত রাখুন। বাকি পদ্ধতি একই রকম।
উপকারিতা: কোমর ও পিঠের ব্যথায় উপকারী। তবে ঘাড়ে ব্যথা হলে করা যাবে না। কোমরের চর্বি কমায় এই ব্যায়াম। থাইরয়েড গ্রন্থিকে সুস্থ রাখে।
কন্ধরাসন
যেভাবে করবেন: চিত হয়ে টানটানভাবে শুয়ে পড়ুন। দুই পায়ের মধ্যে কোমরসমান ফাঁকা রাখুন। পা দুটি ভাঁজ করুন, যেন গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত লম্বভাবে অবস্থান করে। দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালির ওপরের অংশ ধরুন। শ্বাস টেনে নিয়ে কোমর, (ছবির মতো) নিতম্ব ওপরে তুলে ফেলুন। কোমরে ক্রমাগত চাপ ধরে রাখুন। আসনে থাকা অবস্থায় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আসন থেকে নামার সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামুন।
কতক্ষণ আর কতবার: ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট সময় নিয়ে ৩ থেকে ৫ বার করুন।
উপকারিতা: কোমরের ব্যথার জন্য খুবই উপকারী এই আসন।
লেখক: যোগব্যায়াম প্রশিক্ষক। সুত্রঃ প্রথম আলো
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত