
করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯/২০ মৌসুমের কোপা দেল রে’র ফাইনাল স্থগিত হয় অনির্দিষ্ট সময়ের জন্য। এরপর করোনাকে পাশ কাটিয়ে ফুটবল মাঠে ফিরলেও কোপা দেল রে’র গত আসরের ফাইনাল মাঠে গড়ায়নি। এর মধ্যে ২০২০/২১ মৌসুমের ফাইনালিস্ট নির্ধারিতও হয়ে যায়। অবশেষে গত আসরের ফাইনাল মাঠে গড়াল আর তাতে ৩৪ বছর পর স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা ঘরে তুললো রিয়াল সোসিয়েদাদ।
সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে সোসিয়েদাদ। একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারজাবাল।
শেষবার ১৯৮৬/৮৭ মৌসুমে কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছিল দলটি। এরপর ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল তারা। স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সোসিয়েদাদের এটি তৃতীয় শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।
পুরো ম্যাচে বল দখলে আধিপত্য করে সোসিয়েদাদ। তবে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। গোলের উদ্দেশে মোট দুটি শট নেয় দলটি, যার একটি লক্ষ্যে। অবশ্য আক্রমণে তেমন ভালো করেনি বিলবাও-ও। ম্যাচে হাতেগোনা কয়েকটি সুযোগের মধ্যে প্রথমটি পায় বিলবাও। ৩৩তম মিনিটে ইনিগো মার্টিনেজের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।
৫৮তম মিনিটে জোড়া ধাক্কা খায় তারা। ডি-বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিনেজ। পেনাল্টি পায় সোসিয়েদাদ। তা থেকেই পার্থক্য গড়ে দেন ওইয়ারজাবাল।
বার্সেলোনার পর প্রতিযোগিতাটির দ্বিতীয় সফলতম ক্লাব বিলবাও, ২৩ বার জিতেছে তারা। তবে তাদের সবশেষ শিরোপাটি সেই ১৯৮৩-৮৪ মৌসুমে। এরপর মাঝে চারবার ফাইনাল খেললেও প্রতিবারই হতাশা হয়েছে সঙ্গী। অবশ্য শিরোপা খরা ঘোচানোর আরেকটি সুযোগ দুই সপ্তাহের ভেতরেই পেতে পারে অ্যাথেলেটিক ক্লাব বিলবাও। ২০২০-২১ আসরের ফাইনালে আগামী ১৭ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে বিলবাও।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত