
কোরআনের অবমাননা করার অভিযোগে পাকিস্তানে একটি খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে গির্জায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৬ আগস্ট) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফায়সলাবাদে এ ঘটনা ঘটে।
এদিন জারানওয়ালা শহরের ওই এলাকার বেশ কিছু গির্জা এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। হামলাকারীদের অভিযোগ, ওই এলাকায় বসবাসকারী একটি পরিবার কোরআনের অবমাননা করেছে। সে কারণেই এই আক্রমণ। বেশ কয়েকটি কট্টরপন্থি মুসলিম গোষ্ঠী এই আক্রমণের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
পাকিস্তানের খ্রিস্টান নেতা আকমল ভাট্টি বলেন, একটি মসজিদ থেকে এই আক্রমণের ঘোষণা দেওয়া হয়। এলাকার মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। উন্মত্ত জনতা অন্তত পাঁচটি গির্জায় আগুন দিয়েছে। খালি বাড়িগুলোতে ভাঙচুর চালানো হয়েছে। দামি জিনিস লুট করা হয়েছে। পরে বেশ কয়েকটি বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়।
স্থানীয় পুলিশ দেশটির সংবাদমাধ্যম ডন পত্রিকাকে জানায়, এলাকা ঘিরে রাখা হয়েছে। হামলাকারীদের সঙ্গে আলোচনা চলছে। তাদেরকে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। কোরআন অবমাননার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পাকিস্তানের বিশপ আজাদ মারশাল লাহোর থেকে বলেন, ‘খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের রক্ষা করা সরকারের দায়িত্ব।’
পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকার বলেন, ঘটনার ছবি দেখে তিনি শিউরে উঠেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা বাহিনীকে এলাকা ঘিরে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানে ধর্ম অবমাননার আইন অত্যন্ত কড়া। এই আইনে মামলা হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তবে, শতাধিক ব্যক্তি এই আইনে জেলে থাকলেও এখনও পর্যন্ত কারো মৃত্যুদণ্ড হয়নি। ধর্ম অবমাননার অভিযোগ তুলে এর আগেও অবশ্য জনতার তাণ্ডব দেখেছে পাকিস্তান।
বিশেষজ্ঞদের ভাষ্য, আদালতেও এই মামলার শুনানি দ্রুত হয়। কারণ, এই মামলা ঘিরে আদালতেও উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
বিপি/এএস
- ১বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ২ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৩এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৪সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৫বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা





পাঠকের মতামত