প্রকাশিত: জুলাই ৩, ২০২৪ ৫:১৯ পিএম

বরিশাল নগরীতে একটি কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে মিললো আড়াই লাখ ডিম। এ ঘটনায় ছয় পাইকারি বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসঙ্গে কোল্ডস্টোরেজটির লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ডস্টোরেজে অভিযান চালানো হয়। এসময় সেখানে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুত পাওয়া যায়। পরে কোল্ডস্টোরেজে ডিম মজুতকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা এলে পাঁচ হাজার করে তাদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আরও বলেন, কোল্ডস্টোরেজটিতে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের অন্তত ৩০ জন ব্যবসায়ী ডিম রেখেছেন। তাদের হাঁসের ডিম সাতদিন ও মুরগির ডিম তিনদিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...