
আজকাল মরণব্যাধী ক্যান্সারের প্রবণতা অনেকটা বেড়ে গেছে। ক্যান্সারের ঝুঁকি এড়াতে জীবনযাপনে নিয়ন্ত্রণ আনা ও ক্ষতিকারক অভ্যাসগুলি থেকে সরে থাকা প্রয়োজন। তেমনই প্রতি দিনের ডায়েটে যোগ করা উচিত এমন কিছু খাবার, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
তবে ডায়েটে সাধারণ কিছু পরিবর্তন আনলেই ক্যানসারের ঝুঁকি অনেকটা কমে যেতে পারে। যেমন-
দারুচিনি:
রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং প্রদাহ দূর করতে দারুচিনি বেশ উপকারী। এই মশলা ক্যান্সারের কোষের বিস্তার ঠেকিয়ে রাখতে সাহায্য করে। শরীরের রোগ-প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে প্রতিদিনের খাবারে ২ থেকে ৪ গ্রাম দারুচিনি রাখতে পারেন।
রসুন:
সালফারে পূর্ণ অ্যালিসিন ও ডায়াল্লিল ডিসালফাইড থাকায় রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। টিউমার জাতীয় অসুখের প্রবণতা কমাতে সাহায্য করে রসুন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মূত্রথলির ক্যান্সারের ঠেকাতে রসুন বেশ কার্যকর।
হলুদ:
প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে এই মসলার জুড়ি নেই। কোলনের কোনও রকম টিউমার বা ঘা কমাতে হলুদ বিশেষ উপকারী। হলুদ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যান্সারের কোষের বৃদ্ধি কমাতে এই মশলা সাহায্য করে।
ব্রকলি:
ক্যান্সার প্রতিরোধের জন্য ভরসা রাখতে পারেন ব্রকলির ওপর। ব্রকলিতে সালফোরাফেন নামে একটি যৌগ থাকে, যা ক্যান্সারের কোষ ধ্বংস করতে সক্ষম। কোলন, মূত্রথলি ও স্তন ক্যান্সারের ক্ষেত্রে এই সবজি বিশেষ কার্যকর।
গাজর:
গাজরের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট জাতীয় সবজি ফ্যাট অক্সিডেশনে বাধা দেয় ও শরীরে ক্যান্সারের কোষ উৎপাদন কমায়। গাজরের সালাদ থেকে শুরু করে বিভিন্ন রান্নায় গাজর দিলে তা কোলন ক্যান্সারের ও পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে।
বিএইচ
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ২টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৩বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৪সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৫ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৬পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৭ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত