
ক্রিমিয়া উপদ্বীপের কাছে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এর মধ্যে ২০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।
ইউক্রেন গত জুলাইয়ে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দেয়। এ ছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতুও সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিপি/এএস
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত