
আর মাত্র কয়েকদিন পরই পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। দুয়ারে ঈদ কড়া নাড়লেও পোশাকের মার্কেটগুলোতে ক্রেতাদের তেমন আনাগোনা নেই। এমনকি দিনের বেশিরভাগ সময় ক্রেতাদের দেখাই পাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে তাদের অলস সময় পার করতে হচ্ছে।
শুক্রবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকার অধিকাংশ মার্কেটে ক্রেতাদের তেমন আনাগোনা নেই। ক্রেতা না থাকায় পোশাক ব্যবসায়ী ও কর্মীদের কেউ কেউ গল্প করে সময় পার করছেন। আবার কেউ কেউ মোবাইলে গেম খেলে কিংবা গান শুনে সময় পার করছেন।
টিকাটুলির রাজধানী সুপার মার্কেট, খিলগাঁওয়ের তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, শান্তিনগরের টুইন টাওয়ার মার্কেট, মালিবাগের ফরচুন মার্কেট, মৌচাক মার্কেট, নয়াপল্টনের পলওয়েল মার্কেটের সব ক’টিতেই ক্রেতাদের সংকট দেখা গেছে। এসব মার্কেটের ব্যবসায়ীরা যেন তীর্থের কাকের মতো ক্রেতার অপেক্ষায় রয়েছেন।
ব্যবসায়ীরা জানান, গত রোজার ঈদে পোশাকের ভালো বেচা-কেনা হয়েছে। কোরবানীর ঈদকেন্দ্রিক ভালো ব্যবসা হবে না, এমন ধারণা আগেই ছিলো। সে কারণে এবার ব্যবসায়ীরা ঈদকেন্দ্রিক বিনিয়োগ কম করেছেন। তবে যেটুকু প্রত্যাশা ছিলো, সেরকম ক্রেতাও পাওয়া যাচ্ছে না।
তারা বলছেন, সবসময় কোরবানির ঈদে সবার নজর থাকে পশুর হাটের দিকে। এ সময় নতুন পোশাক কম বিক্রি হয়। তার ওপর এবার বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। এর ফলে খরচের লাগাম টানতে বেশিরভাগ মানুষই হিমশিম খাচ্ছে। সবকিছু মিলিয়ে পোশাকের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।
রাজধানী সুপার মার্কেটের একটি পোশাকের দোকানে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা বসে গল্প করছেন। এদের মধ্যে একজন বলেন, ঈদকেন্দ্রিক আমাদের কোনো বিক্রি নেই। দেখেন, এখানের সব দোকান খালি। কারও বিক্রি নেই। যে বিক্রি হচ্ছে, তা দিয়ে দোকান ভাড়াই উঠবে না।
তিনি আরও বলেন, কোরবানির ঈদকেন্দ্রিক নতুন পোশাক বিক্রি কম হয়। তবে এতো কম এর আগে হয়নি। এবার বিক্রি একেবারেই নেই।
বিপি/ আইএইচ
- ১বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ২দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৩কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৪কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৫ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ৬চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা
- ৭দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৮বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৯দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
- ১০মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৪এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৮অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৯দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ১০অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা





পাঠকের মতামত