
ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহকে অবিলম্বে গ্রেফতার এবং আত্মসাৎ করা শেয়ার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রেখেছেন বিনিয়োগকারীরা।
সোমবারও (২৯ জুন) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ক্রেস্ট সিকিউরিটিজের প্রধান কার্যালয়ের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। এ সময় মানবন্ধন কর্মসূচিতে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীরাসহ অন্যান্য বিনিয়োগকারীরা উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন।
এর আগে রোববার (২৮ জুন) থেকে ৭২ ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
মানবন্ধন কর্মসূচিতে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারী মোজাম্মেল হোসেন বলেন, সিকিউরিটিজের বিনিয়োগকারীরা নিশ্চিত হতে চায়, তাদের শেয়ারের নিশ্চয়তা আছে কি-না। এটা যতদিন জানতে না পারছি আমরা ততদিন উদ্বিগ্ন থাকবো। আর অবিলম্বে এর এমডি শহীদ উল্লাহকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। কারণ আমরা শঙ্কিত যে, শহীদ উল্লাহ আমাদের অনেক বিনিয়োগকারীর শেয়ার বিক্রি করে দিয়েছে।
বিনিয়োগকারী মোহাম্মদ নিশাত বলেন, আমাদের ৭২ ঘণ্টার মানবন্ধন কর্মসূচির মধ্যে ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবিলম্বে আমাদের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বিনিতভাবে কামনা করছি। আর শহীদ উল্লাহর গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এদিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, গত ২৩ জুন থেকে ক্রেস্ট সিকিউরিটিজের মালিক পলাতক রয়েছেন। তিনি বিনিয়োগকারীদের শেয়ার ও টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছেন। আমরা বিনিয়োগকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।
- ১দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৩দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
- ৪মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ৫বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৬অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৭আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৮কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৯চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ১০নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৮স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স





পাঠকের মতামত