
মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদিঘী হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে।
কৃষকদের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাদের পছন্দের ব্যক্তিদের বন্যায় ক্ষতিগ্রস্ত নামের তালিকায় লিপিবদ্ধ করায় প্রকৃত কৃষক ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় ঠাঁই পায়নি।
মঙ্গলবার (৩০শে জুন) দুপুরে এই অনিয়মের বিরুদ্ধে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৮ ও ৭ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার কাউয়াদিঘী হাওরের কৃষকরা এক ফসলি বোরো ধান উৎপাদন করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করেন। চলতি বোরো মৌসুমে অতিমাত্রায় বৃষ্টির কারণে হাওরে পানি বৃদ্ধি পেয়ে তাদের ধান পানিতে নষ্ট হয়ে যায় এবং অনেক কৃষক ধান কাটতে পারেনি। ধান কাটতে না পারায় তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
তাই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তায় এ তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকের নামের তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম লিপিবদ্ধ না করে যারা বোরো আবাদ করেনি তাদের নাম লিপিবদ্ধ করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকদের দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত নামের তালিকাটি যাচাই-বাছাই করে যারা বোরো ধান আবাদ করেনি এবং যাদের ধান বন্যায় নষ্ট হয়নি কিন্তু তালিকায় নাম রয়েছে তাদেরকে বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তের নাম লিপিবদ্ধ করে সরকারের দেওয়া অনুদান বিতরণ করার জন্য।
কাউয়াদিঘী হাওরের কৃষক শাহিন মিয়া, ফখরুল মিয়া, মিতুল মিয়া, সুহেল মিয়া বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়নি তাদের নাম সরকারি অনুদানের তালিকায় আছে। স্মারকলিপি দিয়েছি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করার জন্য।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সরকার বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া বরাদ্দ কম থাকায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।
টিআর
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান





পাঠকের মতামত