
মিশর সাফ জানিয়ে দিয়েছে, সুয়েজ খালে আটকে গিয়ে যে ক্ষতি হয়েছে মিশরের, তা পরিশোধের আগে নড়বে না এভার গিভেন। ক্ষতিপূরণ হিসেবে কমপক্ষে ১০০ কোটি ডলার দাবি করছে মিশর।
সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান লেফট্যানেন্ট জেনারেল ওসামা রাবিয়ে ওয়ালস্ট্রিট জার্নালকে বলেন, ‘যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে এবং ক্ষতিপূরণ দিতে রাজি না হচ্ছে, ততক্ষণ জাহাজটি এখানেই থাকছে। এটি নড়বে না’। তিনি বলেন, ‘আমরা দ্রুত সমাধানের আশা করছি। যে মুহূর্তে তারা ক্ষতিপূরণ দিতে রাজি হবে, তখনই জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে’।
রাবেই জানান, মিশর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে জাহাজ মালিক পক্ষের কাছে ১০০ কোটি ডলার দাবি করেছে। এ পরিমাণ অর্থ পরিশোধ করলেই জাহাজটি ফিরে পাবে মালিকপক্ষ।
এর আগে গত ২৩ মার্চ সকালে এভার গিভেন নামক জাহাজটি প্রবল ধূলিঝড় আর বাতাসের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে যায়। এতে গুরুত্বপূর্ণ এই জলপথটি প্রায় এক সপ্তাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। জাহাজটি আটকে যাওয়ার পর বড় ক্ষতির মুখে পড়ে মিশর। এটি ছাড়াতে ৮০০ জন শ্রমিক কাজ করেন। প্রয়োজন হয় ভারী ভারী যন্ত্রের। এছাড়া জাহাজ আটকে যাওয়ায় সুয়েজ খালের দুই পাশে অন্তত ৪০০ পণ্যবাহী জাহাজের জট লেগেছিল। সব মিলিয়ে সুয়েজ খাল কর্তৃপক্ষের বিশাল অঙ্কের ব্যয় হয়েছে।
তবে ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি ডলার ঠিক কিভাবে নির্ধারণ করা হয়েছে তা বিস্তারিত জানাননি রাবিয়ে। শুধু জানা গেছে, যে কয়দিন সুয়েজ খাল বন্ধ ছিল মিশর কর্তৃপক্ষ প্রায় ১০ কোটি ডলার ট্রানজিট ফি থেকে বঞ্চিত হয়েছিল। কারণ কিছু জাহাজ সুয়েজ খাল রুট পরিহার করে আফ্রিকা ঘুরে ইউরোপে পৌঁছেছে ওই সময়।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত