
বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করার জন্য ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ২৭৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।
এডিবির এ অর্থে কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ৩০ হাজার কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোগকে সহায়তা করা হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এডিবি জানায়, যুব, প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিক এবং গ্রামীণ জনগোষ্ঠী দ্বারা পরিচালিত কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোগের জন্য বাংলাদেশকে এ অর্থায়ন করা হবে। ঋণের এ অর্থে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিশেষ করে, নারী উদ্যোক্তাদের সহায়তা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৩০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের এ ঋণের অর্থ দেবে এডিবি। এ অর্থ দেওয়ার লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিকে সহজতর করে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীকে কোভিড-১৯ মহামারির বিরূপ প্রভাব থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করা।
এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান ও আর্থিক খাত বিশেষজ্ঞ ডংডং ঝ্যাং বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি কৌশলকে এডিবি শুরু থেকে সমর্থন করছে। তবে করোনা মহামারির কারণে কর্মসংস্থানের চ্যালেঞ্জ আরও বেড়েছে। এজন্য ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সাহায্য করতে এবং দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে।
- ১সূচকের পতনে চলছে লেনদেন
- ২বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ৩কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৪কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৫কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৬মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৭মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৮মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৯জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ১০দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত





পাঠকের মতামত