প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪ ১:২৮ পিএম , আপডেট: জানুয়ারী ২৪, ২০২৪ ৩:১২ পিএম

খাগড়াছড়ির মহালছড়ি থানার দুরছড়ি গ্রামে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২)।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, দুরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা, শান্ত চাকমা ওরফে বিমল ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন। অতর্কিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা মারা গেছেন। এ ঘটনায় রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।

মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...