
সকালে উঠে পানি পান করার অভ্যাস আছে অনেকের। এই অভ্যাস ভালো নাকি খারাপ? বড়দের দেখাদেখি ছোটরাও শিখে নেয় খালি পেটে পানি পান করার অভ্যাস। তবে এর ফলে কী হয় তা বেশিরভাগেরই অজানা। সকালে খালি পেটে পানি পান করলে তার বড় প্রভাব পড়ে আমাদের শরীরে। চলুন জেনে নেওয়া যাক, খালি পেটে পানি পান করলে কী উপকার পেতে পারেন-
সকালে খালি পেটে পানি পান করলে তা নতুন রক্তকোষ তৈরি করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়াও শরীর থেকে রক্তের দূষিত পদার্থগুলো বের করে দিতে কাজ করে এভাবে পানি পান করার অভ্যাস। যে কারণে ওজন নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়।
সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে তা অনেকভাবে আপনার উপকারে আসবে। তার মধ্যে একটি হলো এটি হজমের সমস্যার সমাধান করে। রাতে সাত-আট ঘণ্টা ঘুমানোর ফলে হজমের ক্রিয়া ধীর থাকে, তাই সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে হজম শক্তি পুনরায় সচল হয়।
প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে তা পেট পরিষ্কার রাখতে কাজ করবে। এতে শরীরের বিপাক হার বৃদ্ধি পাবে। সেইসঙ্গে কমবে অতিরিক্ত ওজনও। তাই নিজেকে ফিট রাখতে হলে প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করতে হবে।
বাতের ব্যথা ও কিডনির সমস্যা কমাতেও কাজ করে সকালবেলা খালি পেটে পানি পান করার অভ্যাস। এর পাশাপাশি বমি বমি ভাব, গলার সমস্যা, মাইগ্রেন কমাতেও কাজ করে এই অভ্যাস। সুস্থ থাকার জন্য সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস ধরে রাখুন।
- ১
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৪আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৫ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৬হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৭পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৮কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৯জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ১০রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত