
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে পালিয়ে যেতে বলেন। তখন বেগম খালেদা জিয়া ঢাকার সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনী খালেদা জিয়াকে সেখান থেকে খুঁজে বের করে এবং গ্রেপ্তার করে। তাই বলা যায়, বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।
সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে আয়োজিত আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, গত ১৭ বছর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এমন কোনো নেতা নেই যে মামলা খায়নি। কিন্তু এখন অনেকে বলছে, জুলাই-আন্দোলন ৩৬ দিনের ফল। আমি বলব, এটা ভুল। কারণ মাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায়নি। বিএনপি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চালিয়ে গিয়েছিল।
তিনি বলেন, বৈষম্যবিরোধী বা এনসিপির কেউ কোনো জায়গা থেকে টাকা নিলে সেটাকে বলা হচ্ছে, ডোনেশন। কেউ শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা দখল করে সেটাকে বলা হচ্ছে, পুনরুদ্ধার। আর বিএনপি ১০ টাকা নিলেও সেটা হয়ে যায় চাঁদা। বিএনপির ক্ষতি করার জন্য বিভিন্ন মিডিয়াও কাজ করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো উন্নয়ন হবে না। দেশ কোনো ঋণ পাবে না। নির্বাচিত সরকার আসলে কেবল ঋণগুলো শোধ করা যাবে।
তিনি আরো বলেন, কিছু ধর্ম ব্যবসায়ী পিআরের জন্য মাঠে নেমেছে। যে পিআরের কোনো অস্তিত্ব কোথাও নেই। এখন অনেকে সংবিধান পরিবর্তনের কথা বলে, ইতিহাস পাল্টে দেওয়ার কথা বলে। তাদের জোরালোভাবে বলতে চাই, কেউ বাংলাদেশের ইতিহাস পাল্টাতে চাইলেই পারবে না।
এম জি
- ১কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ২কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৩রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৪বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৫ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৭কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৯সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ১০ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত