
দীর্ঘ ১৮ মাস পর খুলে দেয়া হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। শনিবার (০৯ অক্টোবর) সকাল ১০ টায় আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ৮টি হল উন্মুক্ত করে দেয়া হয়। টিকা গ্রহণের সনদ ও হল কার্ড দেখিয়ে নিজস্ব কক্ষে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। ফুল, চকলেট, বিস্কুট, মাস্ক, মিষ্টি দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় হল কর্তৃপক্ষ।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৪ই অক্টোবর জরুরি সিন্ডিকেট সভায় ৯ই অক্টোবর থেকে হল খোলা ও ২০শে অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে মেতাবেক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সকাল ১০ টার দিকে শিক্ষার্থীদের হলে উঠা কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি ড. শেখ আব্দুস সালাম। এসময় প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর, হল প্রভোস্ট ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ভিসি কয়েকটি হল পরিদর্শন করেন।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদনি পর নিস্তব্ধ ক্যাম্পাস শিক্ষর্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। অবারিত উৎসাহ নিয়ে প্রাণের আবাসে ফিরতে পেরে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। হলে প্রবেশের পূর্বে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে। দীর্ঘদিনের ধুলোয় মলিন ডাইনিং, রিডিং রুম, টয়লেট ও বাথরুম পরিষ্কার করা হয়েছে। হলে তোলার পূর্ব প্রস্তুতি হিসেবে হল সংস্কারের কাজ চলমান রয়েছে। কয়েকটি হলে বসানো হয়েছে হাত ধোঁয়ার বেসিন। শিক্ষার্থীদের হলে উঠার পর কোন সমস্যা দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে যোগাযোগের জন্য বলা হয়েছে। এছাড়া কয়েকটি হলে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।
দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী নাজিফা তাসনিম বলেন, দীর্ঘদিন পর হলে উঠতে পেরে ঈদের আনন্দ অনুভূত হচ্ছে। ঈদের দিনে সবাই একসাথে হলে যেমন আমেজের সৃষ্টি হয় আজকের দিনটাও আমাদের কাছে তেমন মনে হচ্ছে।
সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী আবু সোহান বলেন, করোনায় দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় একঘেয়েমী জীবন কাটাতে হয়েছে। আজ হলে উঠতে পেরে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি। আমাদের দ্রুত হলে উঠানোর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, এতদিন ফুল ছাড়া বাগান ছিল। শিক্ষার্থীদের পদচারণে আজ আমার বাগানটা পরিপূর্ণ হল।
- ১
- ২টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৩বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৪সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৫ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৬পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৭ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত