
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট পরীক্ষার ট্রায়াল স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা কিট পরীক্ষার সমাধান দাবি করেছেন।
মঙ্গলবার (২৬ মে) বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুল এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার দ্রুত বাড়ছে। আমরা ইতিমধ্যে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাধারণ মানুষের সঙ্গে দেশের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিরাও আক্রান্ত এবং মারা যাচ্ছেন।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করেছি যে, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট যখন বিএসএমএমইউতে ট্রায়াল পরীক্ষা হচ্ছিল সেই সময়ে হঠাৎ করেই সরকারের ওষুধ প্রশাসন গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের ট্রায়াল স্থগিত করেছে।
এতে প্রতীয়মান হয় যে, ওষুধ প্রশাসন উদ্দেশ্যমূলকভাবেই করোনা পরীক্ষা করতে আগ্রহী নয়। আমরা দাবি করছি অবিলম্বে গণস্বাস্থ্যের কিট পরীক্ষার সমাধান হোক।
বিবৃতিতে ফখরুল বলেন, দেশের বরেণ্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। আমি তার এবং অন্যান্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরও আশু রোগমুক্তি কামনা করছি। ইতিমধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতারা করোনায় মারা গেছেন তাদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।তিনি আরও বলেন, জনগণের প্রতি আহ্বান জানাই-আপনারা ঘরে থাকুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলুন।
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মাগুরায় শিশু ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- ৩ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার
- ৪গাজীপুরে ২ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
- ৫বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে
- ৬দর পতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ৭দর বৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড
- ৮ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ৯আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০১২শ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে
- ১বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৪মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন





পাঠকের মতামত