
বিদ্যমান আইন অনুযায়ী আগামী ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু সরকার তাকে এই পদে আরও দুই বছর রাখতে চায়। শুধু ফজলে কবিরকে আবার নিয়োগ দিতে সংশোধন করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিদ্যমান আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ তার বয়স ৬৫ বছর ছুঁই ছুঁই। বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, ৬৫ বছর বয়স হলে আর কেউ গভর্নর থাকতে পারেন না। তারপরও সরকার ফজলে কবিরকে আরেক দফায় গভর্নর পদে রাখতে চাইছে। শুধু তাকে আবার নিয়োগ দিতেই সংশোধন করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার, যা দেশের ইতিহাসে প্রথম ঘটনা। তিনি দুই বছরের জন্য নিয়োগ পেতে পারেন।
এখন যেহেতু জাতীয় সংসদের কোনো অধিবেশন নেই, তাই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এ অর্ডার সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে, করোনাভাইরাসের কারণে আর্থিক খাতের ক্ষতি মোকাবিলায় যতগুলো প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেগুলোর বেশিরভাগই বাস্তবায়নের দায়িত্ব ব্যাংক খাতের। গভর্নর হিসেবে নতুন কেউ এলে এসব প্যাকেজ বুঝতে বুঝতেই কয়েক মাস লেগে যাবে তার। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করলে পরদিনই ফজলে কবিরকে চার বছরের জন্য গভর্নর নিয়োগ দেয় সরকার। তখন তিনি বিদেশে ছিলেন এবং ফিরে এসে গভর্নর হিসেবে দায়িত্ব নেন ২০ মার্চ। সে হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ১৯ মার্চ। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৩৪ দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে ফজলে কবিরের মেয়াদ তিন মাস ১৩ দিনের জন্য বাড়ায় সরকার। এতে বলা হয়, ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি গভর্নর থাকবেন। ফজলে কবিরের বয়স ৬৫ বছর পূর্ণ হবে আগামী ৩ জুলাই।
- ১সূর্যের আলো কম পেলেও টিকে থাকে যেসব গাছ
- ২বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া
- ৩রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৬যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ৭আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৯কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ১০সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত