
গরমে ব্রণের সমস্যা বাড়তে পারে। কারণ এসময় ঘাম, ধুলোবালি, রোদ ইত্যাদি কারণে ত্বকের ব্রণসহ নানা সমস্যা দেখা দেয়। পরিচ্ছন্ন ত্বকের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ব্রণ। শীতের সময়ে ত্বকের যেভাবে যত্ন নেওয়া হয়, গরমে সে নিয়ম চলে না। আবহাওয়ার পরিবর্তনের কারণে এসময় ত্বকের যত্নেও প্রয়োজন হয় ভিন্নতা।
গরমে ত্বক ভালো রাখার অন্যতম শর্ত হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাওয়া। সেইসঙ্গে পান করতে হবে প্রচুর পানি। সেইসঙ্গে নানা ধরনের স্বাস্থ্যকর পানীয় আপনাকে ব্রণমুক্ত ত্বক পেতে সাহায্য করতে পারে। বাইরে থেকে কেনা খোলা কোনো পানীয় পান করবেন না। সেইসঙ্গে বাদ দেবেন সব ধরনের কোমল পানীয়ও। এর বদলে পান করবেন ঘরে তৈরি ভেষজ পানীয়। চলুন জেনে নেওয়া যাক কোন পানীয়গুলো আপনাকে দেবে ব্রণমুক্ত ত্বক-
আমলকি এবং অ্যালোভেরার রস
আমাদের ত্বক ও চুল ভালো রাখার জন্য সবচেয়ে উপকারী উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো আমলকি ও অ্যালোভেরা। শুধু রূপচর্চার কাজেই নয়, বরং আমলকি ও অ্যালোভেরার রস একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করলে পাবেন অনেক উপকার। বিশেষ করে ব্রণ বিদায় হবে দ্রুতই। আমলকি ও অ্যালোভেরার রসে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বককে রাখে স্বাস্থ্যোজ্জ্বল।
তরমুজ ও বেদানার রস
গরমের ফল তরমুজ। রসালো এই ফল খেতে কে না ভালোবাসে! এর সঙ্গে যদি বেদানার রস যোগ করে খান তবে আর ব্রণ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এই দুই ফলের রস রাখুন প্রতিদিনের খাবারে। এতে ত্বক ও চুল ঝলমলে হয়ে উঠবে। এর পুষ্টিগুণ ত্বককে রাখে উজ্জ্বল। কমে ব্রণের সমস্যা।
হলুদের পানীয়
আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে অন্যতম উপকারী ভেষজ হলো হলুদ। রান্নার কাজে তো ব্যবহার করা হয়ই, এই গরমে পান করতে পারেন হলুদ মিশ্রিত পানীয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বককে সুরক্ষিত রাখে। সংক্রমণ অসুখ থেকে দূরে রাখে, কমে ব্রণের ভয়ও।
লেবুর রস
গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত হলে আর কী লাগে! এই লেবুর রস যে শুধু সুস্বাদু শরবতই উপহার দেয়, তা কিন্তু নয়। লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি শরীরের নানা উপকারে আসে। বিশেষ করে ত্বককে উজ্জ্বল করতে এর জুড়ি নেই। লেবুর রস ও হলুদ একসঙ্গে মিশিয়ে খেলেও থাকতে পারবেন ব্রণমুক্ত।
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত