
চলমান করোনা পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের অধিকাংশ হাসপাতালে করোনা শনাক্তে করোনা ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ আজ বুধবার জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ের অগ্রগতি জানাতে বলা হয়েছে।
অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।
ই-মেইলের মাধ্যমে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার গাইবান্ধা সাদুল্যাপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া প্রসূতি মা ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেছেন। এ ছাড়া ভর্তি না করায় গত ৪ মে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর সন্তান জন্ম দেন এক নারী। এ রকম বেশ কয়েকটি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত ওই সব প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি না নেওয়ায় হাসপাতাল ফটকের সামনে কখনো ভ্যানের ওপর সন্তান প্রসব হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থা। এ অবস্থায় গর্ভবতী মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অধিকাংশ হাসপাতালে করোনার ইউনিট চালু করতে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে নোটিশে।
- ১১৪ বছরের সাজাপ্রাপ্ত চাঁদপুরের কিলার মাসুদ চট্টগ্রামে গ্রেপ্তার
- ২যবিপ্রবি ঝিনাইদাহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন
- ৩যবিপ্রবির শিক্ষার্থীদের এআই দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘এআই ন্যাভিগেটর অটাম ও উইন্টার ইনটেক ২০২৬’
- ৪হেলিকপ্টার বিধ্বস্ত: ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ, কাল শপথ
- ৬দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ৭তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ৯দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ১০মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৩একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৭বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ৮দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৯চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ১০বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত