
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৫তম শাখা হিসেবে গাইবান্ধার কালীবাড়ী বাজার রোডে নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় ব্যাংকটি।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বগুড়া জোনপ্রধান মো. আব্দুস সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন, পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও পলাশবাড়ী পৌর মেয়র মো. গোলাম সারোয়ার বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে ৩৭৫টি শাখা, ২০০টি উপ-শাখা, ২৬০০টি এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা দিচ্ছে। উন্নত ও আন্তরিক গ্রাহকসেবার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ সুবিধা দেওয়াসহ সরকারঘোষিত প্রণোদনা ও অগ্রাধিকার খাতে বিনিয়োগের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে ইসলামী ব্যাংক। অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফি, সরকারি রাজস্ব ও ফি ইসলামী ব্যাংকের সব শাখা ও উপ-শাখায় সহজেই পরিশোধ করা যাচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য ইসলামী বাংক প্রয়োজনভিত্তিক বিনিয়োগ করছে। পলাশবাড়ী শাখার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাসহ ইন্টারনেট ব্যাংকিং, সেলফিন অ্যাপ ও অন্যান্য প্রযুক্তিসমৃদ্ধ সেবা ছড়িয়ে দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, আল-আমিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. আল আমিন, নারী উদ্যোক্তা ঢলী রানী, ফ্যামাস ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী মোছা. তাজনীন সুলতানা ও ব্যবসায়ী নির্মল চন্দ্র।
ব্যাংকের রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এম. শহীদুল এমরানসহ বগুড়া জোনের শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- ১লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ২কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৪২ দিন পর কমেছে সূচক ও লেনদেন
- ৫ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা, অভিযোগ ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- ৬সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ৭দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ৮গ্রামীন ফোনের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৯বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ১০চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৮প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা





পাঠকের মতামত