
কবি জসীম উদ্দিনের আসমানী কবিতার মতই – বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছাওনি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। এই কবিতার মতই বাস্তবে একটি মানুষ গত ৫ বছর যাবৎ গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছে৷ ঘটনাটি মাগুরা জেলার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া গ্রামে দেখা গেছে৷ গাছের উপর পাখির বাসার মত ডালপালা কাঠখুটি,বাঁশ দিয়ে বাসা বানিয়ে , গাছেই চলছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলীর সংসার জীবন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা,বাঁশ ও কাঠ দিয়ে তৌরী করেছেন নিজের বাসা৷ গাছের ডালপালা বিক্রি করে ও মানুষের বাড়ী বাড়ী গিয়ে নারকেল ডাব ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পায় তাই দিয়ে চলে তার সংসার।
স্থানীয় বাসিন্দা আব্দুর মালেক বলেন,লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরীতে কাজ করতেন৷ হঠাৎ করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন৷ স্থানীয়রা আরো জানান,তার বউ, ছেলে, মেয়ে, বলতে দুনিয়াতে কেউ নেই৷ গাছেই তার বাড়ী গাছেই তার সংসার চলে ৷ সে গাছে গাছে তিনটি বাসা বানিয়েছেন৷ রোদ, বৃষ্টি ও ঝড় যাই হোক না কেন মানসিক প্রতিবন্ধী লিয়াক আলী তার গাছে বানানো বাসায়ই থাকেন৷
মানসিক ভারসাম্য লিয়াকত আলীর কয়টা বাড়ী আছে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ী কয়টা তা ঠিক নেই৷ অনেক গুলো বাড়ী আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়ীতে থাকি৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷ কেন মানুষের মধ্য বসবাস করেন না জানতে চাইলে তিনি বলেন, মানুষের মধ্য গেলে রোগ হয়৷ কি খাবার খেয়ে বেঁচে আছেন জানতে চাইলে তিনি বলেন আমি মুড়ি, চিড়া,আর হোটেলে খাই৷ তার এ ঘটনা জেনে এখন অনেকেই প্রতিদিন সেখানে এসে ভীড় জমাচ্ছেন।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত