জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতীতে জুম্মার ...

মাগুরা জেলার মুহম্মদপুর উপজেলার গবরনাদা গ্রামে রবিবার দুপুরে মনিরুল শেখ নামের এক কাঠ ব্যবসায়ী গাছ থেকে পড়ে যেয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ও নিহত মনিরুল শেখের ভাই আবু তালেব জানান, দুপুরের দিকে বাড়ির পাশে দুইটা মেহেগুনি গাছ কেনেন মনিরুল ভাই। নিজে গাছ কেটে বেচা বিক্রি করেন তিন। দুপুরে মেহেগুনি গাছের ডাল কাটা শেষ হলে গাছের মাঝের লগ উপর থেকে কাটার সময় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।নিহত মনিরুল শেখ গবরনাদা গ্রামের হোসেন শেখের ছেলে, নিহত মনিরুল শেখের তিনটি কন্যা সন্তান ও বাড়িতে অন্তসত্বা স্ত্রী রয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পাঠকের মতামত