
দখলদার ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের অবসানে ‘অবিলম্বে টেকসই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে ফ্রান্স বলেছে, গাজার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেছেন, এ যুদ্ধে অনেক বেসামরিকের প্রাণহানি ঘটছে। ফ্রান্সের পাশাপাশি জার্মানি এবং যুক্তরাজ্যও গাজায় টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
যদিও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হবে ভুল সিদ্ধান্ত। সেখানে কোনো ধরনের যুদ্ধবিরতি দেওয়া হলে তা হামাসের জন্য উপহার হিসেবে আবির্ভূত হবে বলেও মন্তব্য করেছেন।
এর আগে, যুক্তরাজ্য ও জার্মানিও গাজায় ‘টেকসই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছে। উভয় দেশ বলেছে, এ যুদ্ধবিরতি অবিলম্বে হওয়া উচিত। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করতে রোববার তেল আবিব সফরে গেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কলোনা।
তার সফর শুরুর আগে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি গাজায় যুদ্ধবিরতির পদক্ষেপ গ্রহণের জন্য ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাবেন। আর এ যুদ্ধবিরতির পদক্ষেপ ‘সকল জিম্মিকে মুক্তি এবং গাজায় সহায়তা’ প্রদানের লক্ষ্যে টেকসই করার দিকে সবার মনোযোগ দেওয়া উচিত।
কোহেনের সঙ্গে বৈঠকের সময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার শিকারদের ভুলে যাওয়া উচিত নয়। তবে কোহেন ইসরাইলি সরকারের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেছেন, কোনো যুদ্ধবিরতি হবে না।
তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনার বিস্তার রোধে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেন, লেবাননের সাথে উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধক্ষেত্র তৈরি করার কোনও ইচ্ছা নেই ইসরাইলের। তবে ইসরাইলি নাগরিকদের সুরক্ষার জন্য ‘যা যা করা দরকার’ করবে।
দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিয়মিত আন্তঃসীমান্ত সংঘাত চলছে ইসরাইলের সামরিক বাহিনী। বিশেষ করে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরাইলি বাহিনীর প্রত্যেক দিনই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।
রোববার সকালের দিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক গাজা সংঘাতে ‘টেকসই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসে লেখা যৌথ এক নিবন্ধে তারা বলেন, দীর্ঘমেয়াদী এবং টেকসই যুদ্ধবিরতি চুক্তি হলেই তারা কেবল তাতে সমর্থন জানাবেন। যদিও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানের সঙ্গে দেশটির অবস্থানের কোনও মিল নেই।
কারণ গত মঙ্গলবার জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা এক প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল যুক্তরাজ্য এবং জার্মানি। ওই প্রস্তাবে বিশ্বের ১৫৩টি দেশের প্রতিনিধিরা সমর্থন জানিয়েছিলেন।
গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজার ক্ষমতাসীন সশস্ত্রগোষ্ঠী হামাস। ওই দিন স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরাইলে ঢুকে শত শত ইসরাইলিকে হত্যা এবং ২৪২ জনের বেশি ইসরাইলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে গাজায় জিম্মি করে হামাস। এই হামলার পর গাজায় তীব্র আক্রমণ শুরু করে ইসরাইল। গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলি বাহিনীর দুই মাসের বেশি সময় ধরে চলমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বিশেষ করে বিমান বাহিনীর নিয়মিত গোলা বর্ষণের কারণে উপত্যকার কোনো ভবনই অক্ষত নেই। ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে।
এনজে
- ১তিস্তায় বাড়ছে পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট
- ২যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৩ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৮সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৯গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ১০প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৫বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৬হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৭চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ





পাঠকের মতামত