
গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বললেন ট্রাম্প।
শুক্রবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হামাসের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত রয়েছে বলে আমি বিশ্বাস করি। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার বিষয়।’
এর আগে এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে, তারা দখলদার বাহিনীর সব বন্দিকে- জীবিত এবং মৃতদেহ উভয়কেই মুক্তি দিতে সম্মত হয়েছে। এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এক্ষেত্রে মাঠপর্যায়ের প্রয়োজনীয় শর্ত পালন নিশ্চিত করতে হবে।
এতে আরও জানানো হয়, বন্দি বিনিময়ের বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত হামাস।
এছাড়া সংগঠনটি ঘোষণা করেছে, তারা গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি স্বতন্ত্র (টেকনোক্র্যাট) সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থন থাকবে।
এর আগে, শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, রোববার (৫ অক্টোবর) ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা (গ্রিনিচ মান সময় রাত ১০টা) এর মধ্যেই চুক্তি করতে হবে। যদি এ প্রস্তাব গ্রহণ না করা হয় তবে হামাসের ওপর ‘অভূতপূর্ব নরক নেমে আসবে।’
- ১ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ২ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৩উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
- ৪জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ৫আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ৬রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ৭চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৮বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ১০সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৯ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১০খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা





পাঠকের মতামত