প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ ১২:১৬ পিএম

অধিকৃত গাজায় শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় আনুমানিক ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। খবর আল-জাজিরার।

এ বিষয়ে চিকিৎসা সূত্রের উদ্ধৃতি দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে হামলায় ২০ জনের মতো মানুষ নিহত হয়েছেন। আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। সম্ভবত তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

এর আগে আল-জাজিরা জানিয়েছিল, নুসিরাতের বেশ কয়েকজন আহত ব্যক্তিকে জাবালিয়ার আল-আওদা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

বিবিসি জানিয়েছে, শরণার্থী শিবিরের দিকে ইসরায়েলি সেনারা অগ্রসর হওয়ায় আনুমানিক ১ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি মধ্য গাজা থেকে পালাতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ বলেছে, ইসরায়েলি বাহিনী সেখানে শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা ও হামাস জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো বুরেজ ক্যাম্পের পূর্ব দিকে পৌঁছেছে। ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি সেখানকার বুরেজ এবং কাছাকাছি নুসিরাত ও মাগাজি ক্যাম্প লক্ষ্য করে তাদের আক্রমণ আরও বাড়িয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজাজুড়ে বিস্তৃত একটি এলাকা খালি করার আহ্বান জানিয়েছে যার মধ্যে বুরেজ ও নুসিরাত আশ্রয় শিবির রয়েছে। এ এলাকার প্রায় ৯০ হাজার বাসিন্দা এবং ৬১ হাজার বাস্তুচ্যুত লোককে দেইর আল-বালাহ শহরে দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইসরায়েল।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...