
গাজীপুরে ৮ দফা দাবিতে যমুনা ডেনিমস্ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে কারখানার প্রধান ফটকে জড়ো হয়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয় দাবি আন্দোলনকারী শ্রমিকদের।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে যমুনা ডেনিমস লিঃ কারখানায় এ ঘটনা ঘটে।
৮ দফা দাবিগুলো হলো: পরিচালক (ডিরেক্টর) কাজল কান্তির পদত্যাগ, বকেয়া অর্জিত ছুটির (বাৎসরিক) টাকা ২৫ জানুয়ারির মধ্যে পরিশোধ এবং পরবর্তী অর্জিত ছুটির (বাৎসরিক) ছুটির টাকা ডিসেম্বর মাসে পরিশোধ করতে হবে, টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে, হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সকলকে এক হাজার টাকা দিতে হবে, ৩ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে বেতনের পে-¯øীপ দিতে হবে, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিশাধ করতে হবে, জরুরী প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে, ফ্লোরে কোন স্টাফ শ্রমিকের সাথে খারাপ আচরণ এবং বাজে ভাষায় গালি গালাজ করতে পারবে না, যদি কোন শ্রমিক স্টাফের বিরুদ্ধে রিপোর্ট দিলে সরসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই আনন্দোলনে কোন শ্রমিক ও স্টাফের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না এবং চাকরী হইতে বহিস্কার করা যাবে না।
নাম প্রকাশ না করার শর্তে শ্রমিকেরা বলেন, কর্তৃপক্ষ আমাদের ৮ দফা দাবি না মেনে পুলিশ এনে আমাদের উপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তাদের দাবি টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেডে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার মহাব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কিছু সংখ্যক উশৃঙ্খল শ্রমিক হঠাৎ করে কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে সংঘবদ্ধভাবে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা কারখানার প্রধান ফটকে ইটপাটকেল ছুড়ে কারখানার সম্পদের ক্ষতিসহ বিশৃঙ্খল ও অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদেরকে কাজে যোগ দেয়ার অনুরোধ করে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে শ্রমিকেরা সকাল ৮ টার দিকে কারখানার প্রধান ফটকে সংঘবদ্ধ হয়ে বে-আইনিভাবে বিভিন্ন উত্তেজনামূলক ¯েøাগান দিয়ে বিশৃঙ্খল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদেরকে অবৈধ ধর্মঘট পরিহার করে উৎপাদন কার্যক্রম সচল রাখার অনুরোধ করেন। শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের অনুরোধ না মানায় বে-আইনি ধর্মঘটের প্রেক্ষিতে কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম-আইন ২০০৬ এর ১৩(১) ধারায় মোতাবেক শনিবার (২৪ জানুয়ারি) থেকে অনির্দিষ্ট কালের জন্য যমুনা ডেনিমস্ লিঃ বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে সকলকে অবহিত করা হবে।
এসব বিষয়ে যমুনা ডেনিমস্ লিমিটেড কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী জোন) পরিদর্শক মোর্শেদ জামান বলেন, উশৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত