জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬ ২:০২ পিএম

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছে। এসময় প্রাইভেটকারের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেলে অটোরিক্সা চালকসহ তিন যাত্রী আহত হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা- ময়মনসিংহ সড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় (আরএনজি পোশাক কারখানার) সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এন এ জেট পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান পদে চাকরি করতো। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ। স্থানীয়রা গুরুতর আহত অটোরিক্সা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের ভবানীপুর এলাকায় সড়কের পশ্চিম পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস। এসময় মাওনা চৌরাস্তাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩১৫৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আব্দুল কুদ্দুসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সার চালকসহ তিন যাত্রী আহত হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা প্রাইভেটকার আটক করে পুলিশে দিলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...