
গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ডের জনসাধারণ। এ সময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করে।
শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার চট্টগ্রামমুখী লেনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
তারা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে করে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ওই যাত্রীদের। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও কাঁচপুর হাইওয়ে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
মানববন্ধনে উপস্থিত মাদানীনগর এলাকার শাহানা বেগম বলেন, কয়েক বছর ধরেই এখানে গ্যাস থাকে না। মধ্যরাতে কিছুটা গ্যাস এলে তখন উঠে রান্না করতে হয়। তিতাস গ্যাস অফিসসহ বিভিন্ন দপ্তরে বহু অভিযোগ করেও কোনো ফলাফল পায়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের জন্য যেন দ্রুত গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হয়।
সাহেবপাড়া এলাকার গৃহিণী আফসানা আক্তার বলেন, গ্যাস তো থাকে না বললেই চলে। গভীর রাতে এলে আসে, না এলে তো নাই। তিতাস কর্মকর্তাদের জানালে তারা কেবল আশ্বাসই দেয়, কিন্তু সমাধান হয় না।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ অবরোধ করেছিল। পরে আমরা সেখানে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দিই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে উঠার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত